রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেটর সঙ্গে প্রশাসনের অনেকেই যুক্ত বলে অভিযোগ দিলীপের - The News Lion

রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেটর সঙ্গে প্রশাসনের অনেকেই যুক্ত বলে অভিযোগ দিলীপের

 


দি নিউজ লায়ন;    ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া আক্রমণ করেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। প্রশাসনের অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছন দিলীপ ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কীভাবে ভুয়ো শিবির থেকে টিকা নিলেন, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ। 


ভুয়ো শিবির থেকে টিকা নিয়ে অনেক মানুষের জীবন নিয়ে সংশয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। কখনও শিলিগুড়ি আবার কখনও হুগলি, কোথাও তৃণমূলের পার্টি অফিস থেকে আবার কোথাও তৃণমূলের নেতারা ভ্যাকসিনের জন্য কুপন বিলি করছেন বলে অভিযোগ। যা নিয়ে স্থানীয় বিজেপির নেতৃত্বের তরপে প্রতিবাদ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনা পয়সায় ভ্যাকসিন পাঠালেও, তার জন্য কোথাও কোথাও টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.